Collector
ইজি ফ্যাশনে বর্ণিল ঈদ আয়োজন | Collector
ইজি ফ্যাশনে বর্ণিল ঈদ আয়োজন
Jagonews24

ইজি ফ্যাশনে বর্ণিল ঈদ আয়োজন

ঈদের আনন্দে বাড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠেন ফ্যাশন সচেতন মানুষেরা। সেই আনন্দে রং ছড়াতে ঈদুল আযহা উপলক্ষে ‌‘ইজি ফ্যাশন’ বাহারি ডিজাইনের নতুন নতুন নান্দনিক সব পোশাক নিয়ে হাজির হয়েছে। আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে ফ্যাশন হাউসটির আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি। এবারও ফ্যাশন সচেতন আর স্টাইলিশ ক্রেতাদের কথা মাথায় রেখেই ঈদ আয়োজন সাজিয়েছে ইজি। বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইনের শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদিও রয়েছে। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে। আশা করছি এবার সবার ঈদের আনন্দের সঙ্গী হবে ইজি।’ পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া অনলাইনে দেখতে ভিজিট করতে পারবেন প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের এই ঠিকানায় : https://www.facebook.com/share/1BLTWMEF5M/   এলআইএ

Go to News Site