Jagonews24
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নুরুল ইসলাম মনি বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগদানসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে। আরও পড়ুনসরানো হলো ফারজানাকে, বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ কী, জানতে চান হাইকোর্ট চিফ হুইপ বলেন, জাতীয় সমস্যাগুলো মোকাবিলায় সরকার ও বিরোধীদল একসঙ্গে কাজ করছে। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, যেভাবে তেলের সমস্যা সমাধান হয়েছে, একইভাবে সরকার ও বিরোধীদল মিলে বিদ্যুতের সমস্যারও সমাধান করা হবে। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নুরুল ইসলাম মনি। কেএইচ/কেএসআর
Go to News Site