Collector
রাজধানীর লেকগুলোর সঙ্গে দাসেরকান্দি পানি শোধনাগারের আন্তঃসংযোগের পরিকল্পনা | Collector
রাজধানীর লেকগুলোর সঙ্গে দাসেরকান্দি পানি শোধনাগারের আন্তঃসংযোগের পরিকল্পনা
Somoy TV

রাজধানীর লেকগুলোর সঙ্গে দাসেরকান্দি পানি শোধনাগারের আন্তঃসংযোগের পরিকল্পনা

গুলশান বনানী বারিধারা ধানমন্ডি হাতিরঝিল লেকগুলোর সঙ্গে দাসেরকান্দি পানি শোধনাগারের আন্তঃসংযোগের পরিকল্পনা করেছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মঙ্গলবার (১৯ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুই সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সমন্বিত সভা শেষে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নের জন্য কাউন্সিলিং ও আবাসনসহ বিভিন্ন পরিকল্পনা জরিপের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় গঠিত রাজউকের প্রতিবেদন জুলাইয়ের ১০ তারিখের মধ্যে জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গত দুই মাসের ঢাকার দুই সিটির লেক খাল বর্জ্য ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হয়েছে সভায়।আরও পড়ুন: চুয়াডাঙ্গা /পাঁচ কোটির শোধনাগারে ৫ বছরেও মেলেনি এক ফোঁটা বিশুদ্ধ পানি!

Go to News Site