Collector
মালয়েশিয়া থেকে সার ও জ্বালানি আমদানি নিয়ে পেট্রোনাস কেমিকেলসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক | Collector
মালয়েশিয়া থেকে সার ও জ্বালানি আমদানি নিয়ে পেট্রোনাস কেমিকেলসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক
Somoy TV

মালয়েশিয়া থেকে সার ও জ্বালানি আমদানি নিয়ে পেট্রোনাস কেমিকেলসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

মালয়েশিয়া থেকে সরকারিভাবে (জি-টু-জি ভিত্তিতে) ইউরিয়া সার ও বিভিন্ন জ্বালানি পণ্য আমদানির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) কুয়ালালামপুরের পেট্রোনাস কেমিকেলস গ্রুপ বেরহাদ–এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং পেট্রোনাস কেমিকেলস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাজুইন ইসমাইল নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশে জি-টু-জি ভিত্তিতে ইউরিয়া সার আমদানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত আলোচনা শেষে পেট্রোনাস কেমিকেলস বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ইউরিয়া সার সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। সভায় পেট্রোনাস কেমিকেলস মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সার বিপণন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষে অংশ নেন উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক)। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Go to News Site