Collector
দুপক্ষের সংঘর্ষে আহত ৭, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত | Collector
দুপক্ষের সংঘর্ষে আহত ৭, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত
Somoy TV

দুপক্ষের সংঘর্ষে আহত ৭, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জেরে দুই শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষে সংবাদকর্মীসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।মঙ্গলবার (১৯ মে) দুপুরে শ্রীমঙ্গল শহরের ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালক ও মাইক্রোবাস চালক পক্ষের মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, দুপুর ১টার দিকে শহরতলীর শাহজীরবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটির জের ধরেই দুপক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আরও পড়ুন: সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০এতে সংবাদকর্মীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এ দিকে এ সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Go to News Site