Collector
বাজেটে কৃষিতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকছে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী | Collector
বাজেটে কৃষিতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকছে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
Somoy TV

বাজেটে কৃষিতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকছে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ লাখ কোটি টাকার মধ্যে ১০ হাজার ৮৪৩ কোটি টাকা রাখা হয়েছে কৃষিতে-এ কথা জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে কাজ করছে সরকার এবং আগামী ২০৩৫ সালের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে।মঙ্গলবার (১৯ মে) কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাংলাদেশে কৃষির টেকসই উন্নয়ন' শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।   একটি ভঙুর অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার-এ কথা জানিয়ে জোনায়েদ সাকি বলেন, কৃষির রুপান্তরের মাধ্যমে প্রান্তিক কৃষকদের নানামুখী সংকট উত্তরণেও কাজ করা হবে। তিনি আরও বলেন, কৃষিকে টিকিয়ে রাখতে হলে জমি, উৎপাদন ও বিপণন এ তিনটি জায়গায় কাজ করতে হবে। আবার কোল্ড স্টোরেজ না থাকায় নষ্ট হচ্ছে ফসল এখানেও কাজ করতে হবে। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পশুর ভ্যাকসিন আমদানিতে নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন করা হবে। এছাড়াও পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার কোনোভাবেই করতে দেয়া হবে না। শাসক দুর্নীতিপরায়ণ হলে বিগত ফ্যাসিবাদ সরকারের মতোই বিতাড়িত হতে হবে। তাই দেশের উন্নয়নে নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে- এ কথা জানিয়ে তিনি ফের বলেন, দেশকে এগিয়ে নিতে শাসকদেরও সেই লক্ষ্যেই কাজ করতে হবে। আরও পড়ুন: ১ জুলাই থেকেই নবম পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী এদিকে একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মাঠপর্যায় থেকে ধান কেনার পলিসির কারণে সরকার কৃষক থেকে ধান কিনতে পারে না। এজন্য কৃষকও পান না ন্যায্য দাম। পলিসির কারণেই কৃষক তার ন্যায্যতা থেকে বঞ্চিত। পাচ্ছেন না সঠিক দাম। আর এর সুবিধা নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। তিনি বলেন, পণ্যের চাহিদার পরিমাণ উৎপাদনকারীরা না জানায় একদিকে যেমন সমস্যা, ঠিক তেমনি ভোক্তাও সঠিক দামে পণ্য কিনতে পারছেন না। আসলে কৃষির মূল সমস্যা পরিকল্পনাতেই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, কৃষককে বাঁচাতে কয়েক হাজার মিনি কোল্ডস্টোরেজ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। কৃষিকে নিয়েই প্রধানমন্ত্রী চিন্তা করেন। তার প্রধান পরিকল্পনার মধ্যেও রয়েছে কৃষি। বাজেটের অপচয় না হলে যে বাজেট বরাদ্দ হয় তা দিয়েও কৃষির উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি।

Go to News Site