Collector
‘দেশটা কারো বাপের না, রাগ করলা?’ গ্রাফিতি এঁকে প্রতিবাদ | Collector
‘দেশটা কারো বাপের না, রাগ করলা?’ গ্রাফিতি এঁকে প্রতিবাদ
Somoy TV

‘দেশটা কারো বাপের না, রাগ করলা?’ গ্রাফিতি এঁকে প্রতিবাদ

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে বাধা দেয়ার প্রতিবাদে রংপুরে গ্রাফিতির পুনর্লিখন এবং আঁকা কার্যক্রম শুরু করেছে মহানগর জাতীয় ছাত্রশক্তি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই ছাত্র সংগঠনটি জানিয়েছে, পর্যায়ক্রমে নগরীর সবগুলো দেয়াল পুনর্লিখন করা হবে।মঙ্গলবার (১৯ মে) দুপুরে রংপুর নগরীর ৩৬ জুলাই স্মৃতিসৌধ চত্বরের পাশে জেলা পরিষদের দেয়ালে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান ও গ্রাফিতি অঙ্কন করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রশক্তির নেতাকর্মীরা জানান, চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তারা দেয়াল পুনর্লিখন এবং গ্রাফিতি অঙ্কন করছেন। জুলাইয়ের স্মৃতি যাতে কেউ মুছে দিতে না পারে, সেজন্য অভ্যুত্থানের অনুপ্রেরণামূলক স্লোগান, মন্তব্য ও মুহূর্তগুলোকে তারা আবারও রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন। শুধু তাই নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিও গ্রাফিতিতে তুলে ধরছেন তারা। এ সময় দেয়ালে ‘দেশটা কারো বাপে না, রাগ করলা?’, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’, ‘জুলাই আমার অহংকার’সহ বিভিন্ন স্লোগান পুনর্লিখন করতে দেখা যায়। আরও পড়ুন: ‘গাজী চানাচুর’ লেখা প্যাকেটে পাওয়া গেল গাঁজা রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার অপচেষ্টা ইতিহাসকে বিকৃত করার শামিল। এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মানুষের বাকস্বাধীনতাকে জুলাই আন্দোলনের আগে ও পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে; যার প্রতিচ্ছবি গ্রাফিতি ও দেয়াল লিখন।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না, এসব মুছে ফেলে কিংবা আঁকতে বাধা দিয়ে পুরনো ফ্যাসিবাদী শোষণ ব্যবস্থায় এই সরকার ফিরে যাক। একটা বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশই আমরা দেখতে চাই।’ গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, মেহেদী হাসান মীম, সংগঠক সাদিয়া ইসলাম অনন্যা, জাকারিয়া জিওন, বিজয় সুমন, সদস্য মিজানুর মুন্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Go to News Site