Collector
জাতীয় দলের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন সাব্বির | Collector
জাতীয় দলের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন সাব্বির
Somoy TV

জাতীয় দলের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন সাব্বির

একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের একজন ছিলেন সাব্বির রহমান। তবে গত ৫-৬ বছরে দেশের জার্সিতে খুব একটা সুযোগ পাননি মারকুটে এই ব্যাটার। সর্বশেষ ২০২২ সালে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাব্বির। বিপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আপাতত জাতীয় দলের ভাবনাতে নেই তিনি।সাব্বির অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না। গত ২ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে রান করে যাচ্ছেন নিয়মিত। মিডল অর্ডারে ভরসা হয়ে ওঠার চেষ্টা করছেন। ক্যারিয়ারের শেষ পর্যন্ত জাতীয় দলে ডাক পাওয়ার লড়াইটাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।  আগামীকাল ঢাকা প্রিমিয়ার লিগের লড়াইয়ে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে আবাহনী। সেই ম্যাচকে সামনে রেখে আজ (১৯ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমে কথা বলেছেন সাব্বির।  আরও পড়ুন: বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, খসড়া থেকে বাদ পড়েননি কেউই প্রথমেই দলের পারফরম্যান্স নিয়ে সাব্বির বলেন, ‘সর্বশেষ আসরে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবার দুটো ম্যাচ কাট-অফ হওয়ার কারণে আমরা পিছিয়ে পড়েছি। ছোট ম্যাচ ছোট ওভারে খেলা ছিল। আমাদের প্রস্তুতি অনেক ভালো। ওভারঅল পাঁচটা ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করছি। বোলিংও ভালো করছি। ইনশাল্লাহ কালকের ম্যাচটা আমাদের খুব ভালো যাবে এবং প্রাইম ব্যাংকও জানে, কার সাথে খেলা। ওরাও প্রস্তুতি সেভাবে নেবে, আমরাও নিচ্ছি। কালকে নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নটা কে হবে। কারণ শেষ পর্যন্ত যদি হেড-টু-হেডে যায়, তো হেড-টু-হেডটাই বেশি কাউন্ট হবে আরকি।' ‘আমাদের এখনও চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে। প্রাইম ব্যাংক পাঁচটা জিতেছে। ওদেরকে যদি আমরা বিট করতে পারি, তাহলে আমরা হেড-টু-হেডে এগিয়ে থাকব। মোহামেডানের শেষ ম্যাচ আছে। এরপর যদি কোনো ম্যাচ আমরা না হারি, আর যদি কোনো অঘটন না ঘটে, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারব ইনশাল্লাহ।’  ডিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে সর্বশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করেছে দলটি। সতীর্থ এবং অধিনায়কের বিষয়ে সাব্বিরের মূল্যায়ন, 'মোসাদ্দেক ১৪ বছর ধরে খেলছে। আবাহনী সম্পর্কে ওর সবকিছুই মুখস্থ। ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু। ও অধিনায়ক হিসেবে খুব ভালো। স্বাধীনতা দেয় সবাইকে। যে যার মতো করে খেলতে পারে এবং অনেক অনেক স্বাধীনতা দেয়। ও নিজেও খুব ভালো ফর্মে আছে। আমাদের মিডল অর্ডার ভালো একটা সাপোর্ট দিয়েছে, সবসময় ভালো খেলছি আমরা। যে অবস্থায় আপাতত আছি, যদি কালকে থেকে আবার ভালোভাবে শুরু করি, ডে বাই ডে বা ম্যাচ বাই ম্যাচ যদি শুরু ভালো করতে পারি তো আমরা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকব ইনশাল্লাহ।'        আরও পড়ুন: আফগান সিরিজের জন্য ভারতের দল ঘোষণা, নেই বুমরাহ গত ২-৩ বছরে নিজের পরিবর্তন নিয়ে সাব্বির বলেন, 'আসলে জেদ জেদটা তো সবসময়ই ছিল। কখনো কখনো অন এন্ড অফ ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। যে ক'টা ম্যাচ সুযোগ পাচ্ছি, ভালো খেলার চেষ্টা করছি। প্রস্তুতি অনেক ভালো হচ্ছে... যেহেতু আমি রাজশাহীর ছেলে, রাজশাহীতে আমি একটু অনুশীলন করি। ওখানে খোলা মাঠে অনুশীলন করার সুযোগ থাকে। মিরপুরে অনেক ভিড় হয়ে যায়, প্র্যাকটিসের সুযোগটা ওভাবে হয় না। সময়টাও স্বল্প থাকে। রাজশাহীতে অনুশীলন অনেক মন ভরে করতে পারি, সময় নিয়ে করতে পারি। হয়তোবা ফলাফলটা এখন আস্তে আস্তে, আশা করি সামনে আরও ভালো হবে।'        জাতীয় দলে আবারও ফেরার প্রসঙ্গ এলে সাব্বির বলেন, 'বাংলাদেশ দলে যেই ঢুকুক, দেশের জন্য ফলাফল আনুক, এটাই সবচেয়ে বড় বিষয়। আমি, মোসাদ্দেক বা যে-ই ঢুকুক, সে যেন ভালো করে বাংলাদেশ দলের জন্য, সেটাই আমাদের প্রত্যাশা সবসময় থাকবে। আমার তো চোখ অবশ্য অবশ্যই থাকবে, সে জন্যই খেলছি, ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরবর্তীতে হবে, না হলে তারপরে হবে। তবে হাল কখনো ছাড়বো না, ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ক্যারিয়ার আছে আমার।'

Go to News Site