Collector
১৯ হাজার ৭০০ অবৈধ অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া | Collector
১৯ হাজার ৭০০ অবৈধ অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া
Somoy TV

১৯ হাজার ৭০০ অবৈধ অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসীবিরোধী অভিযান ও সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে হাজারো অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরাও এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় ফেরত আসছেন।গত বছরের ১৯ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত পরিচালিত ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর অধীনে মোট ১১২টি দেশের ২ লাখ ৫৭ হাজার ৪৪৩ জন অভিবাসী নিবন্ধন করেন। এর মধ্যে ৪৯ হাজার ৪৮১ জন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফেরার জন্য নিবন্ধন করেন, যা নিবন্ধনের দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান। একই সময়ে চলতি বছরের শুরু থেকে ১৫ মে পর্যন্ত মোট ১৯ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে ২ হাজার ৪৫৩ জন বাংলাদেশি নাগরিক। এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া (৭,৯৩৬ জন) এবং দ্বিতীয় অবস্থানে মায়ানমার (৪,০০৫ জন)। এরপরই রয়েছে বাংলাদেশ, পরে ফিলিপাইন ও থাইল্যান্ড। আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, চলতি বছরের ১৫ মে পর্যন্ত দেশজুড়ে ৪ হাজার ৭৮৫টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৬৯ হাজারের বেশি মানুষের কাগজপত্র যাচাই করা হয় এবং ১৬ হাজার ৬৮১ জন অবৈধ অভিবাসীকে শনাক্ত করা হয়। একইসঙ্গে ৭৩৭ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে বিভিন্ন ডিপোতে হাজারো অভিবাসী আটক রয়েছেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই কর্মসূচি থেকে এখন পর্যন্ত ১২৮.৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় হয়েছে। অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে এই কর্মসূচির মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Go to News Site