Collector
গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে অর্ধলাখ টাকা জরিমানা | Collector
গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে অর্ধলাখ টাকা জরিমানা
Jagonews24

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে অর্ধলাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের বটতলা গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা গরুর হাটের ইজারাদার আবুল কাশেমকে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। তিনি জানান, বটতলা হাটে গরুপ্রতি সরকার নির্ধারিত খাজনা ৬০০ টাকা এবং ছাগলপ্রতি ৩০০ টাকা। তবে অতিরিক্ত ২০০-৩০০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছিল। পাশাপাশি অনেক রসিদে টোলের পরিমাণ উল্লেখ করা হয়নি। এসময় দোষ স্বীকার করায় ইজারাদার আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোহান মাহমুদ/এসআর/এমএস

Go to News Site