Collector
আলাবার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রিয়া | Collector
আলাবার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রিয়া
Somoy TV

আলাবার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রিয়া

২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। দীর্ঘ অপেক্ষার এই মঞ্চে অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচকে দলে রেখেছেন কোচ রালফ রাংনিক। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা বর্তমানে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডে খেলছেন। অস্ট্রিয়ার দলকে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদের তারকা ডেভিড আলাবা।৩৭ বছর বয়সি আর্নাউটোভিচ এখন পর্যন্ত অস্ট্রিয়ার হয়ে ১৩২ ম্যাচে করেছেন ৪৭ গোল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্সেল সাবিৎজার ও কার্নি চুকওয়েমেকা। তারা দু'জনই খেলেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে।আরও পড়ুন: বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা   View this post on Instagram A post shared by TNT Sports México (@tntsportsmex) গ্রুপ ‘জে’-তে থাকা অস্ট্রিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও আলজেরিয়া।অস্ট্রিয়ার দল:গোলরক্ষক: প্যাট্রিক পেনৎস, আলেক্সান্ডার শ্লাগার, ফ্লোরিয়ান উইগেলেডিফেন্ডার: ডেভিড আফেংগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিয়েনহার্ট, ফিলিপ মভেনে, স্টেফান পসখ, আলেক্সান্ডার প্রাস, মাইকেল সভোবোদামিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকওয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভের শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপফ, নিকোলাস সাইভাল্ড, পল ওয়ানার, প্যাট্রিক ভিমারফরোয়ার্ড: মার্কো আর্নাউটোভিচ, মাইকেল গ্রেগোরিৎস ও সাশা কালাইদজিচ।

Go to News Site