Collector
চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড | Collector
চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড
Jagonews24

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

চট্টগ্রামের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুই দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মো. সেলিম (৫৬) ও মো. সাহাবুদ্দিন (৬০) নামের দুই দালালকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত সেলিম চট্টগ্রামের হাটহাজারী থানার খন্দকীয়া গ্রামের আবদুল আলীর ছেলে এবং সাহাবুদ্দিন কুমিল্লা জেলার লাকসাম থানাধীন গোতারু গ্রামের শফিকুর রহমানের ছেলে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে হাটহাজারী নতুন পাড়া এলাকায় বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ এবং জেলা সার্কেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। অন্যদিকে মঙ্গলাবার বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। অভিযানে কাগজপত্র সঠিক না থাকায় ৫টি যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এমডিআইএইচ/এমএএইচ/

Go to News Site