Collector
ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | Collector
ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Somoy TV

ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব ইন্দ্রপাশা এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শিশুটির নাম মো. রহমত উল্লাহ। সে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল রহমত উল্লাহ। খেলার একপর্যায়ে হঠাৎ তার মা জেসমিন বেগম শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।আরও পড়ুন: কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যুরাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো. সোহেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে তাদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Go to News Site