Somoy TV
ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশসহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। রাতে ঢাকা থেকে রওনা হয়ে চার ভাইয়ের মরদেহ নেয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। বুধবার সকালে নামাজের জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে। আরও পড়ুন: রামিসা হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্রিজার অ্যাম্বুল্যান্সে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গ্রামের বাড়ীর উদ্দেশ্য রওনা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওমানের আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।
Go to News Site