Collector
প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁদপুরে ইপিজেড স্থাপনে প্রাথমিক উদ্যোগ | Collector
প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁদপুরে ইপিজেড স্থাপনে প্রাথমিক উদ্যোগ
Somoy TV

প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁদপুরে ইপিজেড স্থাপনে প্রাথমিক উদ্যোগ

চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেজপা)। প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের পর ঘোষিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।এ লক্ষ্যে বেজপার নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মৌজা অথবা এর আশপাশের এলাকায় ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং উপযুক্ত স্থান নির্ধারণ করার দায়িত্ব দেয়া হয়েছে কমিটিকে। চিঠিতে উল্লেখ করা হয়, কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরেজমিন পরিদর্শন করবে এবং অর্থনৈতিক সম্ভাব্যতা ও কারিগরি উপযোগিতা বিবেচনা করে প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রস্তুত করবে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদনটি বেজপা চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে। আরও পড়ুন: কুমিল্লাকে বিভাগ করার দাবি, যা বললেন প্রধানমন্ত্রী এদিকে ইপিজেড স্থাপনের উদ্যোগকে ঘিরে চাঁদপুরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, এটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘শুধু ইপিজেড নির্মাণই নয়, চাঁদপুরে বড় ধরনের আরও কী কী উদ্যোগ নেয়া যেতে পারে, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে দেয়া হয়েছে। আশা করছি, তিনি জেলাবাসীর প্রাণের দাবিগুলো অবশ্যই পূরণ করবেন।’ আরও পড়ুন: বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী এর আগে গত ১৬ মে চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি সেচ খালের পুনঃখনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং বিএনপির প্রতিনিধি সভায় যোগ দেন। সেখানেই চাঁদপুরের উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি উত্থাপিত হয়, যার মধ্যে ইপিজেড স্থাপন অন্যতম।

Go to News Site