Somoy TV
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই চিরপ্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে দুই পক্ষের উত্তেজনা আর সমর্থকদের বৈরিতা। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার ছবি একেবারেই ভিন্ন। সেখানে ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনরা প্রতিপক্ষ নয়, বরং একে অন্যের পরিপূরক। ব্রাজিলিয়ানের অ্যাসিস্টে আর্জেন্টাইনের গোল, আবার আর্জেন্টাইনের তৈরি সুযোগে ব্রাজিলিয়ানের স্কোর।মঙ্গলবার (১৯ মে) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনাপূর্ণ ম্যাচে এনজো ফার্নান্দেজ ও আন্দ্রে সান্তোসের গোলে টটেনহ্যাম হটস্পার্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসি। এই জয়ের ফলে ইউরোপা লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল চেলসি, আর অবনমন শঙ্কা আরও ঘনীভূত হলো স্পার্সদের জন্য। ম্যাচে টটেনহ্যাম দারুণ শুরু করলেও চেলসি এগিয়ে যায় প্রথমার্ধের ১৭তম মিনিটে এনজো ফার্নান্দেজের নান্দনিক গোলের মাধ্যমে। দ্রুত আক্রমণে উঠে কোল পালমার বল দখল করে পেদ্রো নেতোকে পাস দেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল বাড়িয়ে দেন এনজোকে। বল দখলে নিয়ে দূরপাল্লার শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। আরও পড়ুন: ‘আমরা এই বিশ্বকাপ জিতব’–রাফিনিয়ার ফোনে আবেগে ভাসলেন নেইমার দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। এবার তাকে বল বাড়িয়ে দেন এনজো। এর সাত মিনিট পর আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন একটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও সমতা ফেরাতে পারেনি টটেনহ্যাম হটস্পার্স। এই হারের পর ৩৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম এখনো অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট এগিয়ে আছে। ৩৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। শেষ দিনে হটস্পার্স মুখোমুখি হবে এভারটনের বিপক্ষে। একটি ড্র প্রায় নিশ্চিতভাবে স্পার্সকে টিকিয়ে রাখবে, কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে আছে। তবে হেরে গেলে এবং একই সঙ্গে ওয়েস্টহ্যাম জিতলে টটেনহ্যামের অবনমনও ঘটতে পারে। ওয়েস্টহ্যাম শেষ দিনে খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। আরও পড়ুন: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় ভিন্ন পরিকল্পনা আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির অন্যদিকে এই জয়ে চেলসি পৌঁছে গেছে ৫২ পয়েন্টে। শেষ ম্যাচে তারা যদি সান্ডারল্যান্ডকে হারাতে পারে, তবে সপ্তম স্থানে থেকে ইউরোপা লিগে জায়গা নিশ্চিত করতে পারবে।
Go to News Site