Jagonews24
চট্টগ্রাম নগরের ডিসি হিল এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও পথসভা করেছেন। বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, ২০ থেকে ৩০ জনের একটি দল ডিসি হিল এলাকার সামনে ব্যানার নিয়ে মিছিল বের করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়কে কিছুদূর অগ্রসর হয়ে পথসভায় রূপ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যও দেন অংশগ্রহণকারীরা। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করছে। কারা এতে অংশ নিয়েছেন সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমআরএএইচ/একিউএফ
Go to News Site