Somoy TV
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন এক নজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫০২ - জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন। ১৭৪৪ - ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু। ১৮৪০ - ক্যাপ্টেন হবসনের নিউজিল্যান্ডে ব্রিটিশ সার্বভৌমত্ব দাবি। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৫১ - অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়। ১৮৭৭ - দশম রুশ-তুরস্ক যুদ্ধ শুরু। ১৯০৪ - ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত। ১৯৩৮ - বেঙ্গল মোশন পিকচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ - প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ। ১৯৭৪ - যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি স্বাক্ষর। ১৯৯০ - ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়। ১৯৯১ - রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান। ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড। ১৯৯৪ - ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯৮ - ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। ২০০৩ - এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোকের প্রাণহানি হয়। ২০০৬ - বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সঙ্গে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে। জন্ম ১৬৮৮ - আলেকজান্ডার পোপ, ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ১৮৩৫ - বিহারীলাল চক্রবর্তী, বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে তিনি সুপরিচিত। ১৮৪৪ - ফরাসি চিত্রশিল্পী আঁরি রুশো। ১৮৬০ - হৃদরোগ চিকিৎসায় ইলেকট্রোকার্ডিওগ্রাফির প্রবর্তক ওলন্দাজ চিকিৎসক উইলিয়াম আইটোফেন ডাচ। ১৮৮৮ - ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন। ১৯০৪ - রবার্ট মন্টগামারি, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯২১ - শ্রী শ্রী আনন্দমূর্ত্তি নামে পরিচিত প্রভাতরঞ্জন সরকার, ভারতীয় বাঙালি দার্শনিক ও আনন্দমার্গের প্রতিষ্ঠাতা। আন্দ্রে শাখারভ, সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী। ১৯৬০ - মোহনলাল, দক্ষিণ ভারতীয় অভিনেতা। ১৯৭৫ - রব জেনকিনস, বিখ্যাত অস্টেলিয়ান অভিনেতা। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ১৯১১ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ। ১৯২০ - গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু। ১৯২৬ - ফ্রিড্রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৯৪৯ - জার্মান লেখক ক্লাউস মান। ১৯৫২ - জন গারফিল্ড, মার্কিন অভিনেতা। ১৯৯১ - রাজীব গান্ধী, ভারতের সাবেক (ষষ্ঠ) প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি। ১৯৯৪ - মাসিক সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন। ২০০০ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক। ২০০৩ - সুমিত্রা মুখোপাধ্যায়, বাঙালি অভিনেত্রী। ২০২১ - ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। উসমান মনসুরপুরী, জমিয়ত উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি।
Go to News Site