Collector
বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা | Collector
বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা
Somoy TV

বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় রিতা রানী (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার মমিনাহাট ইউনিয়নের সুখানপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। নিহত রিতা রানী ও বিধান চন্দ্র রায়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা পড়াশোনা ও কর্মসূত্রে ঢাকায় থাকেন। ঘটনার সময় রিতা ও বিধান বাড়িতে একাই ছিলেন। আরও পড়ুন: ধর্ষণ-হত্যা: কী ঘটেছিল ছোট্ট রামিসার সঙ্গে, জবানবন্দিতে জানাল সোহেল নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে খাওয়াদাওয়া শেষে তিনি ও তার স্ত্রী আলাদা ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১২টার দিকে তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পরই স্ত্রীর চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, বাড়ির পূর্ব ও পশ্চিম পাশের দুটি দরজা খোলা। পরে স্ত্রীর ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। বিধান চন্দ্র রায়ের দাবি, চিকিৎসার প্রয়োজনে সম্প্রতি ২০ শতক জমি বিক্রি করে পাওয়া প্রায় ৫ লাখ টাকা তিনি বাড়িতে রেখেছিলেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

Go to News Site