Somoy TV
সকালের খাবার ঠিক হলে সারাদিন শরীর ও মন দুটোই বেশ চাঙা থাকে। এমন কিছু খাবার আছে যা শরীরে ধীরে ধীরে শক্তি জোগায়, ক্লান্তি কমায় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।দেখে নিন সকালে যেসব খাবার খেলে সারাদিন তরতাজা থাকা যায়-১. ডিম: ডিমে আছে উচ্চমাত্রার প্রোটিন ও ভিটামিন বি১২, যা শরীরে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।২. ওটস বা লাল আটার রুটি: ফাইবারসমৃদ্ধ খাবার ধীরে ধীরে শক্তি দেয়, ফলে হঠাৎ দুর্বল লাগে না।৩. কলা: কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক শর্করা দ্রুত এনার্জি বাড়াতে সাহায্য করে। আরও পড়ুন: খোসাসহ আপেল খেলে শরীরে কী ঘটে জানেন? ৪. বাদাম ও বীজজাতীয় খাবার: কাঠবাদাম, আখরোট, চিয়া সিড বা তিসি শরীরে ভালো ফ্যাট ও প্রোটিন দেয়, যা মস্তিষ্কও সতেজ রাখে।৫. দই: দই হজম ভালো রাখে এবং শরীরে হালকা অনুভূতি দেয়। ফলের সঙ্গে খেলে আরও উপকারী।৬. ফলমূল: আপেল, পেঁপে, কমলা বা পেয়ারা শরীরে ভিটামিন ও পানি যোগায়, যা ক্লান্তি কমাতে সাহায্য করে।৭. পর্যাপ্ত পানি: সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকে এবং অলসভাব কমে। আরও পড়ুন: খালি পেটে মৌরি ভেজানো পানি খেলে কী হয়?যেসব অভ্যাস এড়িয়ে চলা ভালো-১. খালি পেটে শুধু চা বা কফি পান২. অতিরিক্ত ভাজাপোড়া খাবার৩. বেশি চিনিযুক্ত নাশতা
Go to News Site