Collector
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দুই তারকা | Collector
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দুই তারকা
Somoy TV

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দুই তারকা

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাইম আইয়ুব। বুধবার (২০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই দুই ব্যাটারকে বিবেচনা করা হবে না।পিসিবি আরও জানায়, দুজনই বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং বোর্ডের মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।বিবৃতিতে বলা হয়, 'এ কারণে (চোট) তারা ওয়ানডে সিরিজের জন্য নির্বাচনের বাইরে থাকছেন। পিসিবি তাদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং যত দ্রুত সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবে বলে আশা করছে।' আরও পড়ুন: বিজ্ঞাপন বোর্ডের ওপর রাগ দেখিয়ে শাস্তি পেলেন সালমানদল ও খেলোয়াড়দের ফিটনেস সংক্রান্ত পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২ ও ৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সব ম্যাচ স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। আরও পড়ুন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে বেশি টেস্ট চান শান্ত২০২২ সালের সফরের পর এবারই প্রথম ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।এর আগে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতেও পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া। তখন লাহোরে ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

Go to News Site