Collector
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি | Collector
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি
Jagonews24

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

দেশের দাখিল ও আলিম স্তরের মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালার সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। আগে এ যোগ্যতা ছিল আলিম বা সমমানের পরীক্ষায় পাস। সম্প্রতি এ গেজেট প্রকাশ করা হয়। বুধবার (২০ মে) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ প্রবিধানামালা প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়, প্রবিধান ৭-এর উপ-প্রবিধান (১) এর পরিবর্তে উল্লিখিত উপ-প্রবিধান (১) প্রতিস্থাপিত হবে, যথা- গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে মাদরাসা প্রধান, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড, বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারী, শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে তিনজন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। ‌‌‘তবে শর্ত থাকে যে, সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদরাসার ক্ষেত্রে মাদরাসার প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে প্রস্তাব পাঠাবেন। আরও শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসেবে গণ্য হবে না।’ প্রবিধান ৮-এর উপ-প্রবিধান (১) এর পরিবর্তে উল্লিখিত উপ-প্রবিধান (১) প্রতিস্থাপিত হবে, যথা- গভর্নিং বডির সদস্য নির্বাচন বা ক্ষেত্রমত সম্পন্ন হওয়ার অনধিক ৭ কার্যদিবসের মধ্যে মাদরাসার প্রধান, সদস্য পদে নির্বাচিত ব্যক্তিদের পূর্ণ নাম ও ঠিকানা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রকাশিত সদস্য নির্বাচনের ফল বিবরণীর একটি অনুলিপি ও সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাবেন। ‘তবে শর্ত থাকে যে, সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদরাসার ক্ষেত্রে মাদরাসার প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে প্রস্তাব পাঠাবেন।’ অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বলা হয়, প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (৩) এর পরিবর্তে উল্লিখিত উপ-প্রবিধান (৩) প্রতিস্থাপিত হবে। যথা- সভাপতি মনোনয়নের ক্ষেত্রে মাদরাসার প্রধান, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণ করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। তবে শর্ত থাকে যে, সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদরাসার ক্ষেত্রে মাদরাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে প্রস্তাব পাঠাবেন। এএএইচ/বিএ

Go to News Site