Collector
কুড়িগ্রামে বজ্রপাতে অটোচালকের মৃত্যু | Collector
কুড়িগ্রামে বজ্রপাতে অটোচালকের মৃত্যু
Jagonews24

কুড়িগ্রামে বজ্রপাতে অটোচালকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান রফিকুল। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোকনুজ্জামান মানু/এনএইচআর/এএসএম

Go to News Site