Collector
অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন আপিলে বহাল | Collector
অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন আপিলে বহাল
Jagonews24

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন আপিলে বহাল

২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে অধস্তন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন বৃহস্পতিবার (২১ মে) খারিজ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার মো. মুস্তাফিজুর রহমান খান। এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়। দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অধস্তন আদালতে বিফলের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। এফএইচ/এমআরএম

Go to News Site