Collector
নোবিপ্রবিতে নির্মাণশ্রমিকদের অশালীন আচরণ, ছাত্রীদের বিক্ষোভ | Collector
নোবিপ্রবিতে নির্মাণশ্রমিকদের অশালীন আচরণ, ছাত্রীদের বিক্ষোভ
Somoy TV

নোবিপ্রবিতে নির্মাণশ্রমিকদের অশালীন আচরণ, ছাত্রীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর চিত্র অঙ্কন এবং নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্মাণশ্রমিকদের অশালীন ইঙ্গিত দেয়ার অভিযোগে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন হলের ছাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসে পরবর্তীতে তারা এই আন্দোলন স্থগিত করেছেন।বুধবার (২০ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত হলের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হলের ছাত্রীরা জানান, ভবনের চতুর্থ তলায় নির্মাণকাজে কর্মরত শ্রমিকরা দেয়ালে আপত্তিকর চিত্র এঁকেছেন। এর প্রতিবাদেই মূলত তারা এই বিক্ষোভ করেন। ছাত্রীদের অভিযোগ, এর আগেও হলে কাজ করতে আসা নির্মাণশ্রমিকরা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে নানা বাজে ইঙ্গিত দিয়েছেন। হল প্রশাসনকে এ বিষয়ে আগে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষুব্ধ এক শিক্ষার্থী বলেন, ‘মেয়েদের হলে কোনো পুরুষ প্রবেশ করলে হুইসেল দেয়ার নিয়ম আছে। আমাদের হলে পুরুষ কর্মচারী বা নির্মাণকাজে নিয়োজিত কেউ প্রবেশ করলে তারা বাঁশি বাজান। কিন্তু তাদের আচরণ খুবই বাজে। বাঁশি বাজানোর পাশাপাশি তারা আমাদের দেখে শিস পর্যন্ত দেন। এসব বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত নির্বিকার।’ আরও পড়ুন: নোবিপ্রবির নতুন ভিসি ড. গোলাম রব্বানী আরেক শিক্ষার্থী জানান, জলছাদ নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক গত কয়েক দিন ধরে হলে কাজ করছিলেন। বুধবার ছিল তাদের কাজের শেষ দিন। কাজ শেষে যাওয়ার আগে একজন শ্রমিক পেছনের ব্লকের ছাদে অত্যন্ত আপত্তিকর ও নগ্ন এক নারীর ছবি এঁকে রেখে যান। খবর পেয়ে আন্দোলন চলাকালে সেখানে উপস্থিত হন বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার ও তাসনিম আলম। তারা শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে সহকারী প্রভোস্ট তাসনিম আলম বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ আমরা শুনেছি। বৃহস্পতিবার সকালে প্রভোস্ট স্যারের সাথে তাদের মিটিং রয়েছে। সেখানে তারা বিস্তারিত জানাবেন এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’

Go to News Site