Collector
৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো সমর্থকদের জন্য দুঃসংবাদ | Collector
৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো সমর্থকদের জন্য দুঃসংবাদ
Somoy TV

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো সমর্থকদের জন্য দুঃসংবাদ

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইবোলা ভাইরাস সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকার পরও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ পর্যায়ের কর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, 'আমরা আশা করছি ডিআর কঙ্গো দল বিশ্বকাপে অংশ নিতে পারবে।'ইবোলার মারাত্মক প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষণা করেছে যে, যারা ডিআর কঙ্গো , উগান্ডা বা দক্ষিণ সুদানে গত ২১ দিনের মধ্যে ছিলেন, তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ডিআর কঙ্গো জাতীয় দল ইতিমধ্যে ইউরোপে অনুশীলন করছে, তাই সম্ভবত তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা করল সুইজারল্যান্ড, চতুর্থবারের মতো খেলবেন জাকাতবে, যদি কেউ সম্প্রতি ডিআর কঙ্গোতে থেকেও থাকে, তাহলে তাদের ক্ষেত্রে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের মতো কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও আইসোলেশন প্রোটোকল অনুসরণ করতে হবে। ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় ডিআর কঙ্গোর সমর্থকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ছবি: রয়টার্সতিনি আরও বলেন, এই বিশেষ ছাড় সাধারণ ডিআর কঙ্গো সমর্থকদের জন্য প্রযোজ্য হবে না। তারা বিশ্বকাপে দলকে সমর্থন করতে যুক্তরাষ্ট্রে আসতে পারবে না। অর্থাৎ দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরলেও যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে দলকে সমর্থন করতে উপস্থিত থাকতে পারছেন না মধ্য আফ্রিকার দেশটির সমর্থকরা।১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ 'কে'তে পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তানের সঙ্গে আছে ডিআর কঙ্গো। তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে। ২৪ জুন এরপর সেন্ট্রাল মেক্সিকোয় কলম্বিয়া এবং আটলান্টায় ২৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে খেলবে তারা।

Go to News Site