Collector
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু | Collector
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু
Somoy TV

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।হাম প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের উপর চাপানো হচ্ছে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে।আরও পড়ুন: গণতন্ত্র রক্ষায় দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে: দুদুশামসুজ্জামান দুদু বলেন, এই যে আমি তাদের (জামায়াতে ইসলামীর) যে সমালোচনা করছি তা নিয়ে যখন সামাজিক মাধ্যমে নিউজ হবে তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।তিনি আরও বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।

Go to News Site