Collector
বিশ্বকাপে সুযোগ না পেলেও ব্রাজিলিয়ান তারকা বললেন–‘স্বপ্ন এখনো জীবিত’ | Collector
বিশ্বকাপে সুযোগ না পেলেও ব্রাজিলিয়ান তারকা বললেন–‘স্বপ্ন এখনো জীবিত’
Somoy TV

বিশ্বকাপে সুযোগ না পেলেও ব্রাজিলিয়ান তারকা বললেন–‘স্বপ্ন এখনো জীবিত’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল বেতিসে যোগ দেয়ার পর পুনর্জন্ম হয়েছে অ্যান্টনির। গত মৌসুমের পর চলতি মৌসুমেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তবে এরপরও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির মন জয় করতে পারেননি এই উইঙ্গার। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা তারকার জন্য এটি বড় ধাক্কা।রিয়াল বেতিসের উইঙ্গার অ্যান্টনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আরও একটি বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে না থাকতে পেরে আমি দুঃখিত, তবে আমি শান্ত আছি এবং এখন পর্যন্ত যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত।’২০২৫ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়ার পর জুনে আনচেলত্তি তার প্রথম স্কোয়াডে ডেকেছিলেন অ্যান্টনিকে। তবে জায়গা ধরে রাখতে পারেননি এই ২৬ বছর বয়সী। এবারের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না তিনি। তিনি বলেন, ‘আমি আগের মতোই কঠোর পরিশ্রম চালিয়ে যাব, কারণ এই স্বপ্ন এখনো জীবিত।’ আরও পড়ুন: ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো সমর্থকদের জন্য দুঃসংবাদইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আরও উল্লেখ করেন, ‘এখন সময় এসেছে সেই বন্ধুদের সমর্থন করার, যারা ব্রাজিলের হয়ে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের লড়াইয়ে প্রতিনিধিত্ব করবে। আমি এখান থেকেই সবাইকে সমর্থন করব।’তিনি যোগ করেন, ‘আমি আগের মতোই কাজ চালিয়ে যাব, কারণ এই স্বপ্ন এখনো বেঁচে আছে।’চলতি মৌসুমে বেতিসের হয়ে অ্যান্টনি ৪৫ ম্যাচে ১৪ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন।

Go to News Site