Collector
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ৭৬৪০ টাকায় | Collector
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ৭৬৪০ টাকায়
Somoy TV

চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ৭৬৪০ টাকায়

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছের বাজারে একটি বড় সাইজের ইলিশ বিক্রি হয়েছে সাত হাজার ছয়শত চল্লিশ টাকায়।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাজারের শান্তি ফিশ নামের প্রতিষ্ঠানের মাছ ব্যবসায়ী সম্রাট বেপারি সাজু গাজী নামে এক জেলের কাছ থেকে মাছটি কিনে নেন। জানা গেছে, ভোরে জেলে সাজু গাজী চাঁদপুরে হাইমচরের মেঘনা নদীর চরভৈরবী এলাকায় জাল ফেলেন। তাতে ছোট আকারের বেশকিছু ইলিশ ধরা পড়লেও এই একটি মাত্র বড় আকারের ইলিশ ধরা পড়ে। আর তার দরদাম ভালো পেতে চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ছুটে আসেন তিনি। ক্রেতা সম্রাট বেপারি জানান, উন্মুক্ত নিলামে এই ইলিশের দাম হাঁকা হয়। একপর্যায়ে মণের হিসাবে এক লাখ একানব্বই হাজার টাকা দর ওঠে। পরে এক কেজি ছয়শত গ্রাম ওজনের ইলিশটি সাত হাজার ছয়শত চল্লিশ টাকা দরে কিনে নেন। তবে শেষ পর্যন্ত কিছু টাকা লাভে মাছটি বিক্রি করার কথা জানান তিনি।আরও পড়ুন: জেলের জালে উঠে এলো ২ কেজির ইলিশ, দাম কত? এদিকে জেলে এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা ও মেঘনা এবং উপকূলীয় এলাকার নানা আকারের ইলিশ ধরা পড়ছে। কিন্তু তা পরিমাণে খুবই কম। তবে বর্ষা বা মৌসুম শুরু হলে বেশি ইলিশ পাওয়ার আশা রয়েছেন তারা। তখন হয়তো আকারভেদে দরদাম কমতির দিকে যেতে পারে।

Go to News Site