Jagonews24
একজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে শাকিব খানকে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটির নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, মডেল তানজিয়া জামান মিথিলা এবং শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েক। টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ সাবিলা নূরের সঙ্গে শাকিব খান ‘নো ওয়ান লাভস মি’- অর্থাৎ ‘কেউ আমাকে ভালোবাসে না’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি এই টিজারটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ‘রকস্টার’-এর মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার। আর তাতেই রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান। ছবিতে শাকিবের আরেক নায়িকা মিথিলা তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে। শুধু রোমান্সই নয় তারকাখ্যাতির চাপ, ভেতরের আবেগ আর তীব্র দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে।বিশেষ চমক হিসেবে শাকিবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে অর্ণবের স্ত্রী সুনিধিকেওতিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে। এমআই/এলআইএ
Go to News Site