Collector
রামিসা হত্যাকাণ্ডের বিস্তারিত রাতে জানাবে ডিএমপি | Collector
রামিসা হত্যাকাণ্ডের বিস্তারিত রাতে জানাবে ডিএমপি
Somoy TV

রামিসা হত্যাকাণ্ডের বিস্তারিত রাতে জানাবে ডিএমপি

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর রামিসা (৭) হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার ও ঘটনার বিস্তারিত জানাতে ব্রিফ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (২১ মে) রাতে এ ব্রিফ করা হবে। দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। আরও পড়ুন: রামিসা ধর্ষণ-হত্যা: বিচার দাবিতে রাজপথে এলাকাবাসী, পল্লবী থানা ঘেরাও ধারণা করা হচ্ছে, ব্রিফিংয়ে পল্লবীর আলোচিত রামিসা হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি, আসামি গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। আরও পড়ুন: শিশু আছিয়া থেকে রামিসা, এরপর কে? প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল রানা।

Go to News Site