Collector
অবশেষে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল শুরু | Collector
অবশেষে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল শুরু
Somoy TV

অবশেষে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস চলাচল শুরু

দীর্ঘ ২০ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আবারও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এর আগে বুধবার (২০ মে) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখালে বাস স্টপেজ নিয়ে সড়ক অবরোধ, হামলা, ভাঙচুর ও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা।তবে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসের পর বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাস মালিক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান তিনি। বৈঠকে হামলার ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। সামনে ঈদ উপলক্ষে মানুষকে কষ্ট না দিয়ে বাস চলাচল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনাগুলোর তদন্ত সাপেক্ষ মামলা নেয়া, আহতদের সরকারিভাবে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়। মালিক সমিতিসহ শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে ঈদের পর বৈঠকে স্টপেজ প্রসঙ্গে সিদ্ধান্ত হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁদপুরে ইপিজেড স্থাপনে প্রাথমিক উদ্যোগ এর আগে বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বলখাল বাজারে সড়ক অবরোধ করে বোগদাদ ও আইদি পরিবহনের বাসগুলো আটকে রাখা হয়। পরে সন্ধ্যায় আটককৃত বাসগুলোতে ভাঙচুর ও হামলার ঘটনায় যাত্রীবাহী ৩৩টি বাস ভাঙচুর, অন্তত ২০ জন পরিবহন শ্রমিক আহত হন। সেই ঘটনার পর থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। ফলে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। আরও পড়ুন: চাঁদপুরে ট্রলিচালককে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড অন্যদিকে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়।

Go to News Site