Somoy TV
নাটোরের লালপুরে বজ্রপাতে এসকেন আলী (৬০) নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।এসময় শাপলা নামে এক নারী শ্রমিক আহত হয়। শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর উপজেলার সিরাজিপুর এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এসময় ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে সেখানেই লুটিয়ে পড়েন ওই দুই শ্রমিক। অন্য শ্রমিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন। আহত নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: বজ্রপাতে নিহতের পর নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ ভারতে, ফেরত দিলো বিএসএফ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেয়।
Go to News Site