Somoy TV
প্রকাশ পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’র দ্বিতীয় টিজার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন কিং খান।বুধবার (২০ মে) শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন ‘রকস্টার’র দ্বিতীয় টিজার। নেটদুনিয়ায় টিজারটি প্রকাশের পরপরই দর্শকপ্রিয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে টিজারটি। টিজারের ঝলকে দেখা যায়, তিন নায়িকাকে। শাকিব খানের সঙ্গে রোমান্টিক রসায়নে নজর কেড়েছেন সাবিলা নূর। আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়াককে। স্ক্রিনে সুনিধির গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি কৌতূহল। টিজারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন,আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়। সঙ্গে তিনি আরও যোগ করে লেখেন,তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে। নায়কের এই রহস্যময় ও কাব্যিক ক্যাপশন ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে এসেছে। মন্তব্যের ঘরে ভক্তরা বলছেন, এমন ক্যাপশনে সিনেমার গল্প ও চরিত্রের গভীরতার ইঙ্গিত দিয়েছেন শাকিব। আরও পড়ুন: চরকিতে আসছে ‘দম’,যা বললেন পূজা চেরি আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। নির্মাতার আশা, মুক্তির আগেই সিনেমার গান ও প্রচারণা দর্শকদের মধ্যে তৈরি করবে বাড়তি উন্মাদনা ও অগ্রিম ঈদের আমেজ। আরও পড়ুন: সালমান শাহ’র স্মৃতিতে নির্মিত ‘লাভ ৯৬’
Go to News Site