Collector
ঝালকাঠিতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু | Collector
ঝালকাঠিতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
Somoy TV

ঝালকাঠিতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমা চুরি অভিযোগে স্থানীয়দের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত রাজ্জাক বয়াতী (৫০) জেলার কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো.সুলতান বয়াতীর ছেলে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ী সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার কাঁঠালিয়া ওসি আবু নাছের রায়হান।স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস খুলে নেয় রাজ্জাক বয়াতী। পরে পাশের বাড়ির পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে থাকা ট্রান্সফরমা খুলতে ওঠেন রাজ্জাক বয়াতী। টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া দেয়। এসময় দলের অন্য সবাই পালিয়ে যেতে পারলেও রাজ্জাক ধরা পড়েন। কিন্তু উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিলে চিকিৎক তাকে রাজ্জাককে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যুকাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে হয়েছে।

Go to News Site