Collector
নৌ সেক্টরে এখন থেকে আর কারও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না | Collector
নৌ সেক্টরে এখন থেকে আর কারও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না
Jagonews24

নৌ সেক্টরে এখন থেকে আর কারও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌ সেক্টরে এখন থেকে আর কারও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না। যেখানে যে কর্মকর্তা দায়িত্বে থাকবেন, সেখানে কোনো অনিয়ম বা দুর্ঘটনা ঘটলে প্রথমে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নৌ প্রতিমন্ত্রী বলেন, অতীতে অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়িয়ে নিচের স্তরের কর্মচারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের সুযোগ থাকবে না। কোনো ঘটনা ঘটলে তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে সরকারের প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীরা যেন স্বস্তিতে বাড়ি যেতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. সজল আলী/কেএইচকে/এএসএম

Go to News Site