Collector
মহাসড়কে প্রাণ গেল যুবকের, ঘটনাস্থলে ইয়াবা কুড়ানোর হিড়িক | Collector
মহাসড়কে প্রাণ গেল যুবকের, ঘটনাস্থলে ইয়াবা কুড়ানোর হিড়িক
Somoy TV

মহাসড়কে প্রাণ গেল যুবকের, ঘটনাস্থলে ইয়াবা কুড়ানোর হিড়িক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে চকরিয়ার নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশের দাবি, মোটরসাইকেলটিতে ইয়াবা বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর সড়কের দুপাশে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ইয়াবা। তবে আহতদের উদ্ধারে এগিয়ে না এসে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ইয়াবা কুড়াতে।পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার নতুন মসজিদ এলাকা। সড়কের দু’পাশে উৎসুক মানুষের ভিড়। দুর্ঘটনার কিছুক্ষণ পরই রাস্তার ওপর ছড়িয়ে পড়ে ইয়াবা। আর সেই ইয়াবা কুড়াতেই ব্যস্ত হয়ে পড়েন অনেকে। পরে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ স্থানীয়দের কাছ থেকে কুড়িয়ে পাওয়া ইয়াবাগুলো জব্দ করে। তবে, অনেকেই ইয়াবা নিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন।আরও পড়ুন: রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৭১ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘঅন্যদিকে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন সড়কের পাশে ছিটকে পড়েন, আরেকজন পড়ে যান পাশের বাগানে। কিন্তু তখনও অনেকের মনোযোগ ছিল ছড়িয়ে থাকা ইয়াবা কুড়ানোর দিকে।স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার পর এই প্রথম ইয়াবা চোখে দেখলাম। সবাই মিলে ইয়াবা কুড়াচ্ছে, তাই আমিও ইয়াবা কুড়িয়ে দেখেছি। অনেকেই ইয়াবা নিয়ে পালিয়েও গেছে দেখেছি। পরে পুলিশ আসার পর সব ইয়াবা তাদের দেয়া হয়েছে। আর আহত দুইজনকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নতুন মসজিদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত দু’জনকে উদ্ধার করে পৃথক গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আহত অপর ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে গাড়িসহ পালিয়ে যান।আরও পড়ুন: টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ পাচারকারী আটকমালুমঘাট হাইওয়ে পুলিমালুমঘাট হাইওয়ে পুলিশের এটিএসআই মো. আনিছুর রহমান বলেন, সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চেকপোস্ট ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহীরা সেটির খবর পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেছিল। এ সময় একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থলে এসে দেখি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেখানে স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।মো. আনিছুর রহমান বলেন, মোটরসাইকেলটিতে ইয়াবা বহন করা হচ্ছিল। মোট ৩০ হাজারের বেশি ইয়াবা পাওয়া যায়। আহতদের একজন হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। এছাড়া পালিয়ে যাওয়া আহত মোটরসাইকেল আরোহীর খোঁজে অভিযান চলছে। দুর্ঘটনার পর ট্রাক চালকও পালিয়ে গেছে।

Go to News Site