Somoy TV
হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে। এ কর্মসূচি বন্ধ হবে না, বরং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে নিয়মিতভাবে চলবে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, টিকাদান কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে হামের টিকাদানের সঙ্গে জড়িত কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা এ সময় মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে। এছাড়া ১১ লাখ সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ভিটামিন ‘এ’ এর কিছুটা স্বল্পতা থাকলেও ইউনিসেফের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই তা সংগ্রহ করা হয়েছে। ঈদের পর ভিটামিন ‘এ’-এর ক্যাম্পেইন শুরু হবে। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পোর্টাল কর্মীদের ৯ মাসের বকেয়া বেতন বাকি ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং প্রাথমিক পর্যায়ে ৩ মাসের বেতন পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও পড়ুন: বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে , পাঁচটি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী তিনি আরও বলেন, চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার এবং একজন সশস্ত্র প্লাটুন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালেও ঈদের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
Go to News Site