Collector
পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি | Collector
পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
Somoy TV

পিরোজপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ২১ মে পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চলিশা এলাকায় জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।৫নং টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে কাজ করে গেছেন। সেই খাল আজও বহমান রয়েছে। তার আদর্শকে সামনে রেখে জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।’আরও পড়ুন: চোখের সামনে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসলতিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ লাগানোর এ উদ্যোগ চলমান থাকবে।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।এ সময় বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশ নেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

Go to News Site