Collector
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত | Collector
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত
Somoy TV

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উবার চালক ছিলেন।বৃহস্পতিবার (২১মে) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শওকত আলী জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে প্রথমে কুর্মিটোলা হাসপতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। আরও পড়ুন: মহাসড়কে প্রাণ গেল যুবকের, ঘটনাস্থলে ইয়াবা কুড়ানোর হিড়িক মৃতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা  উপজেলার ঘোষগাঁও গ্রামে। বাবার নাম সাইদুল ইসলাম। বর্তমানে শেরে বাংলা নগর নুরহাজী গলিতে থাকেন। হৃদয় উবার চালক ছিলেন। সকালে প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হন। তিনি জানান, মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানতে পারেন। পরে ঢাকা মেডিকেলে এসে ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও পড়ুন: গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানায় জানানো হয়েছে।

Go to News Site