Somoy TV
রুপালি পর্দায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘আখিরী সওয়াল’। সিনেমা মুক্তি ঘিরে ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও হঠাৎই আমেরিকায় উড়াল দিয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গত ১৫ মে সিনেমা মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের হাসপাতালের উদ্দেশে মুম্বাই ছাড়েন। আর এতেই প্রিয় অভিনেতাকে নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তমহলে।মূলত ক্যানসার চিকিৎসার নিয়মিত ফলোআপের অংশ হিসেবেই এবার যুক্তরাষ্ট্রে গেছেন সঞ্জয়। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখান থেকে নিউ ইয়র্কের বিখ্যাত ‘মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে’ রুটিন চেকআপ করানোর কথা রয়েছে অভিনেতার। চিকিৎসকদের মতে, আপাতত নতুন কোনো শারীরিক জটিলতার আশঙ্কা নেই। প্রতি বছরের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই সঞ্জয়ের এই সফর। সঞ্জয় দত্তের জীবন যেন এক সিনেমার গল্প। তারকাসন্তান হয়েও বিতর্ক, আইনি জটিলতা আর কারাবাস- সবকিছুই খুব কাছ থেকে দেখেছেন তিনি। তবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় তার ২০২০ সালে। আচমকাই ধরা পড়ে তৃতীয় স্তরের ফুসফুসের ক্যানসার। সেই খবর শুনে ভেতর থেকে ভেঙে পড়েছিলেন পর্দার এই শক্ত মনের মানুষ। প্রথমবার ক্যানসারের কথা শোনার পর টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন তিনি। কিন্তু হার মানা তার স্বভাবে নেই। দীর্ঘ কেমোথেরাপির কষ্ট, শারীরিক দুর্বলতা- সবকিছুর সঙ্গেই লড়েছেন অবিশ্বাস্য মানসিক শক্তিতে। আরও পড়ুন: আমাকে জেলে পাঠাতে চাইলে পাঠাতে পারেন: সালমান খান চিকিৎসার কঠিন সময়েও নিয়মিত শরীরচর্চা আর ব্যাডমিন্টন খেলা চালিয়ে গেছেন তিনি। আর সেই অদম্য লড়াইয়ে শেষ পর্যন্ত ক্যানসারকে হার মানিয়েছেন বলিউডের এ ‘খলনায়ক’ অভিনেতা। আরও পড়ুন: নিশোর উপস্থাপনায় জমকালো আয়োজন থাকছে ঈদ ‘আনন্দমেলা’য় তাই সঞ্জয় দত্ত এখন শুধু একজন অভিনেতা নন, তিনি অনেক মানুষের কাছে সাহস আর ঘুরে দাঁড়ানোর প্রতীক। তার হঠাৎ আমেরিকা সফর ভক্তমহলে জানান দিচ্ছে উদ্বেগ ও আতঙ্ক নয় বরং সুস্থ থাকার জন্য একজন যোদ্ধার নিয়মিত সতর্ক পদক্ষেপ।
Go to News Site