Collector
সিরাক বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন | Collector
সিরাক বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন
Jagonews24

সিরাক বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশের যুব নেতৃত্বভিত্তিক সংগঠন সিরাক-বাংলাদেশের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘নগর যুব কাউন্সিল’ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরামে ‘ইন্টারন্যাশনাল আউটস্ট্যান্ডিং প্র্যাকটিসেস অন আরবান রিজেনারেশনের’ আওতায় বিশ্বের শীর্ষ ১০টি অসাধারণ উদ্যোগের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া হাজারো উদ্যোগের মধ্য থেকে বাংলাদেশের নগর যুব কাউন্সিল মডেলটি নগর পুনর্গঠন, অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনা এবং টেকসই নগর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এটি চূড়ান্তভাবে শীর্ষ ১০ উদ্যোগের তালিকায় স্থান করে নেয়। পুরস্কারটি গ্রহণ করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত। এ সময় উপস্থিত ছিলেন বৈশ্বিক নগর উন্নয়ন খাতের আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন ইউএনহ্যাবিটেটের গ্লোবাল সল্যুশন্স ডিভিশনের পরিচালক রাফায়েল তুতস, পলিসি অ্যান্ড লেজিসলেশন ইউনিটের প্রধান ফিওনা ম্যাককুলনি, সাংহাই ইনস্টিটিউট অব আরবান রিজেনারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটির ভাইস ডিন লি ফেংকিং এবং সাংহাই ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারপারসন ঝাউ জিয়ানজুন। আরও পড়ুনজেনারেশন গ্রিনে রাজনীতির নতুন দাবি  পুরস্কার গ্রহণকালে দেওয়া বক্তব্যে এসএম সৈকত এ অর্জন বাংলাদেশের বিভিন্ন অংশীদার নগরের তরুণদের এবং আরবান ইয়ুথ কাউন্সিলের সদস্যদের উৎসর্গ করেন। তিনি বলেন, ‘এ স্বীকৃতি বাংলাদেশের তরুণদের। তারা প্রতিনিয়ত প্রমাণ করছেন যে, যুবরা শুধু নগর উন্নয়নের সুবিধাভোগী নয় বরং তারা শহরের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় অংশীদার এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী।’ সিরাক-বাংলাদেশের উদ্যোগে ৫টি সিটি করপোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনায় আরবান ইয়ুথ কাউন্সিল মডেলটির কার্যক্রম চলমান। উদ্যোগের লক্ষ্য নগর শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচিত যুব কাউন্সিল সদস্যরা নগর পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা, ক্রীড়া, নাগরিকতা উন্নয়ন ও অংশগ্রহণ, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সিটি কর্পোরেশনসমূহের সঙ্গে সরাসরি কাজ করে থাকেন। এসইউ

Go to News Site