Collector
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু | Collector
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
Boishakhi News24

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের লক্ষণ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৩১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুদের মৃত্যু ও রোগ শনাক্তের ঘটনা ঘটে। Read More

Go to News Site