Collector
রামিসার হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: সুরাইয়া | Collector
রামিসার হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: সুরাইয়া
Somoy TV

রামিসার হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে: সুরাইয়া

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর ইসলামী ছাত্রী মজলিসের উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উত্তরার আজমপুরে ছাত্রী নেত্রী সুমাইয়া ইসলাম শিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা খন্দকার সুরাইয়া আক্তার সুমি। আরও পড়ুন: রামিসা হত্যা: কালশী রোড অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ প্রধান অতিথি বলেন, রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে। সরকারকে অবিলম্বে দেশে অব্যাহত হত্যাকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাস বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তান, মা ও বোনদের জীবন ও ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্রের কাছ থেকেই বুঝে নেব। আরও পড়ুন: শ্রেণিকক্ষে বসে অঝোরে কাঁদলেন রামিসার বাবা, কাঁদালেন সহপাঠীদেরও এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর মহিলা মজলিস দায়িত্বশীল উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, তাহমিনা আক্তার বীথি ও ছাত্রী মজলিস নেত্রী তামিমা খন্দকার প্রমুখ।

Go to News Site