Collector
অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার | Collector
অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার
Somoy TV

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ফিরেছেন কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ হবে তার পঞ্চম বিশ্বকাপ। এরমধ্যে ২০১৪ সালে ট্রফিটি উঁচিয়েও ধরেছিলেন তিনি।৪০ বছর বয়সি নয়্যার জার্মানির বিশ্বকাপ দলে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার নামের পাশে। ২০০৯ সালে অভিষেকের পর ২০২৪ সাল পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলেছেন তিনি। হুলিয়ান নাগেলসম্যান ২৬ সদস্যের দলের নেতৃত্বভার দিয়েছেন জশুয়া কিমিখকে। কিমিখ ২০১৬ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন।জার্মানির বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৪ জুন। ‘ই’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষই তুলনামূলক সহজ। প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হবে তারা। পরের দুই ম্যাচে প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপে নামার আগে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে দলটি।আরও পড়ুন: দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদজার্মানি স্কোয়াডগোলরক্ষক: অলিভার বোমন, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল।ডিফেন্ডার: ওয়ালদেমার অ্যান্টন, নাথানিয়েল ব্রাউন, প্যাসক্যাল গ্রব, জশুয়া কিমিখ, ফেলিক্স মেচা, আলেক্সান্ডার পাভলোভিচ, ডেভিড রোম, অ্যান্তোনিও রুডিগার, নিকো স্লোটারবেখ, অ্যাঞ্জেলো স্টিলার, জনাথন তাহ, ম্যালিক থিয়াও।মিডফিল্ডার: নাদিয়েম আমিরি, ম্যাক্সিমিলিয়ান বিয়ের, লেওন গোৎেজকা, লেনার্ত কার্ল, জেমি লেওয়েলিং, ফ্লোরিয়ান উইর্টজ, নিক উলতেমেড।ফরোয়ার্ড: কাই হ্যাভার্টজ, জামাল মুসিয়ালা, লেরয় সানে, ডেনিস উনদাভ।

Go to News Site