Collector
ছিলেন ৩ দিন নিখোঁজ, বৃষ্টিতে বালু সরে গেলে বের হয় আইসক্রিম বিক্রেতার মরদেহ | Collector
ছিলেন ৩ দিন নিখোঁজ, বৃষ্টিতে বালু সরে গেলে বের হয় আইসক্রিম বিক্রেতার মরদেহ
Somoy TV

ছিলেন ৩ দিন নিখোঁজ, বৃষ্টিতে বালু সরে গেলে বের হয় আইসক্রিম বিক্রেতার মরদেহ

জামালপুরে নিখোঁজের তিনদিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদের বালু মহাল থেকে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সদর উপজেলার জয়রামপুর এলাকায় বালু মহালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা জয়নাল আবেদীন নয়ন সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন। পারিবারিক সূত্র জানা যায়, গত ১৯ মে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আইসক্রিম বিক্রেতা জয়নাল আবেদীন নয়ন। এরপর আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করলেও কোথাও পায়নি। পরে আজ বালু মহালের স্তুপের নিচে মরদেহ দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: জামালপুরে মাদকবিরোধী অভিযান, ভয়ে নদে পড়ে মাদকসেবীর মৃত্যু জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। লাশটি বালুর মধ্যে চাপা দিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে বালু সরে যাওয়ায় তার লাশ বের হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Go to News Site