Somoy TV
দীর্ঘ নয় বছরের দাম্পত্য ভাঙছে ভারতের কমেডি কুইন ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার। এমন বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে অবশেষে মুখ খুলেছেন ভারতী।পর্দায় যারা আনন্দ ছড়িয়ে দেন বাস্তবে তাদের জীবনেই নেমে এসেছে বিষাদের ছোঁয়া। সুখের ঘরে বাজছে ভাঙনের সুর। দুই সন্তান আর ভারতীকে ছেড়ে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হর্ষ। এরপরই এ জুটির বিচ্ছেদের খবর শোবিজে ছড়িয়ে পড়ে। তবে এ ধারণা ভুল প্রমাণ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে হর্ষ জানান, বাড়ির কোলাহল থেকে দূরে থাকতে শান্ত পরিবেশে লেখাপড়া ও কাজের জন্য একান্ত সময়ের প্রয়োজন তার। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হর্ষের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু আর বিচ্ছেদের আগুন বাড়লে তাতে পানি ঢেলে দেন ভারতী সিং। তিনি স্পষ্ট জানান, তাদরে বিচ্ছেদের খবর সত্যি নয়। ভারতী বলেন,আমাদের বিচ্ছেদ গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন। একমাত্র মৃত্যুই আমাদেরকে আলাদা করতে পারে। ভারতী আরও বলেন,আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আমরা আলাদা হবো, যেদিন আমাদের মৃত্যু হবে। আরও পড়ুন: সিনেমা মুক্তির আনন্দ ছাপিয়ে হাসপাতালে সঞ্জয় দত্ত ভারতীর এমন মন্তব্যের পর স্বস্তিতে ভক্তরা। দুই সন্তান নিয়ে জনপ্রিয় এই তারকা দম্পতির সংসার অটুট থাকুক এমনটাই প্রত্যাশা সহশিল্পী ও শুভাকাঙক্ষীদের। আরও পড়ুন: বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?
Go to News Site