Somoy TV
আসন্ন ঈদুল আজহার ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় নতুন একটি সংযোগ সড়ক চালু করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গাবতলী ইন্টারসেকশন থেকে বাস টার্মিনাল পর্যন্ত নবনির্মিত এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক জানান, প্রতিবছর ঈদের সময় গাবতলী এলাকায় তীব্র যানজটের কারণে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই ভোগান্তি দূর করতেই দ্রুততম সময়ে সড়কটি নির্মাণ ও উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। আরও পড়ুন: যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রীতিনি আরও বলেন, নতুন এই সংযোগ সড়কটি চালু হওয়ার ফলে দূরপাল্লার বাসগুলো এখন আগের চেয়ে অনেক দ্রুত ও সহজে টার্মিনালে প্রবেশ করতে এবং বের হতে পারবে। এতে যাত্রী ওঠানামার সময় যেমন কমবে, তেমনি গাবতলী এলাকার দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে।আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে এবং টার্মিনালকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান প্রশাসক শফিকুল ইসলাম খান।
Go to News Site