Collector
শিশু ধর্ষণে অভিযুক্তকে ভবনে আটকে রেখেছে জনতা, পুলিশও ‘অবরুদ্ধ’ | Collector
শিশু ধর্ষণে অভিযুক্তকে ভবনে আটকে রেখেছে জনতা, পুলিশও ‘অবরুদ্ধ’
Somoy TV

শিশু ধর্ষণে অভিযুক্তকে ভবনে আটকে রেখেছে জনতা, পুলিশও ‘অবরুদ্ধ’

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে একটি ভবন ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। জনতা ভবনটি ভাঙচুরে চেষ্টা চালাচ্ছে। বিক্ষোভের মুখে পুুলিশও ঘটনাস্থলে ‘অবরুদ্ধ’ রয়েছে। শত শত জনতা রাস্তায় নেমে এসেছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্ষণে অভিযুক্তকে ভবনের মধ্যে আটকে রেখেছে পুলিশ। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার জানান, চরচাক্তাইয়ের আবু জাফর রোডে বিসমিল্লাহ ম্যানশন নামে একটি ভবনে তিন বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ তারা পেয়েছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা অভিযুক্তকে আটক করে।তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাবার আগ থেকেই এলাকার লোকজন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন। আমরা গিয়ে অবরুদ্ধ ভবন থেকে অভিযুক্তকে আটকের পর আর বের হতে পারছি না। অবস্থা এখন খুবই খারাপ। মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। তবে আটক ব্যক্তি আমাদের হেফাজতে নিরাপদে আছেন।’

Go to News Site