Collector
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ | Collector
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ
Somoy TV

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে নাহিদ সরকার (২২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৯ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে দুর্ধর্ষ কাটা সিফাত বাহিনীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বন্দর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আহত ব্যবসায়ী নাহিদ সরকারকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসা করানো হয়। ভুক্তভোগী ব্যবসায়ী নাহিদ সরকার বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে। এ ঘটনায় পুলিশ লুটের কাজে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করেছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ছিনতাইকারি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী নাহিদ সরকার দুপুরে একটি সিমেন্ট কোম্পানীর সেলসম্যান মিসকানকে সঙ্গে নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। তারা বন্দর বৌবাজারের সামনে পৌঁছলে স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে  নাহিদকে কুপিয়ে তার সাথে থাকা নগদ ৯ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আরও পড়ুন:  নারায়ণগঞ্জে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, জানা যায়নি পরিচয় এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান,  ঘটনার পর পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা ৪ টি দেশীয় ধারালো অস্ত্র  উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site